বাংলাদেশের অন্যতম আধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার,অনাবাসিক শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫, ১৮ আগস্ট সোমবার সকাল আটটায় অনুষ্ঠিত হয় উত্তরা জমজম কনভেনশন হলে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুহাম্মদ শহিদুল ইসলাম।
আধুনিক বাংলাদেশ এবং যুগোপযোগী ইসলামী মানবিক ও সত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল আমিন এবং সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশিদুল ইসলাম সায়েম, ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মদ আল আমিন ও নূরুল আফসার ভূঁইয়া। এইস এম আব্দুল্লা আল মামুন, মাহমুদুল হাসান ফেরদাউস এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর সাদ আহমেদ।
আরও পড়ুন:







