মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শরীফুল এবং সম্পাদক মাজহারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১০

আপডেট: ৯ অক্টোবর, ২০২৫ ০০:২৩

শেয়ার

শেয়ার

কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শরীফুল এবং সম্পাদক মাজহারুল
কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শরীফুল এবং সম্পাদক মাজহারুল

দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুননির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে শরীফুল আলম ১৫২২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট। বাতিল হয় ১২০ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান ১১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পান ৭টি এবং শফিকুল আলম রাজন পান ৩০ ভোট। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।

১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের সম্মেলনে শরীফুল-মাজহারুল কমিটি গঠিত হয়েছিল। কিন্তু সেসময় কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিল তিন সপ্তাহ। এবার সরাসরি ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ হলো।

Revolution24TV Footer