মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

জানা গেল মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৫:৪২

শেয়ার

শেয়ার

জানা গেল মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ
জানা গেল মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগ স্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এ উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়।

এটি ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও।

মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে গেছে বলে মত বিশেষজ্ঞের। তারা বলছেন, প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল প্যাড বিয়ারিং ব্যবহার করতে হবে।

মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।

এরআগে বুধবার (১৮ সেপ্টেম্বর) খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

 

Revolution24TV Footer