মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

করিমগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১২:৪৮

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ১৫:৩০

শেয়ার

শেয়ার

করিমগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
করিমগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকালে করিমগঞ্জের বেপারিপাড়া মোড়ে অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল। প্রধান বক্তা ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক আজিজুর রহমান ভূঁইয়া।

করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিউজ্জামান, করিমগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন সরকার, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো.  শাহীন সরকার প্রমুখ।

Revolution24TV Footer