মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কিশোরগঞ্জ মিঠামইনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০২:০৬

আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০২:০৬

শেয়ার

শেয়ার

কিশোরগঞ্জ মিঠামইনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জ মিঠামইনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি খোকন মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের আক্কেল আলীর ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন ওই বিয়েতে সহায়তা করেছে বলে সন্দেহ করেন খোকন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি জানান, সোমবার সকালে খোকন মিয়া জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল তার পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

Revolution24TV Footer