মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

সমুদ্র পথে বিদেশে গমনকালে নারী-শিশুসহ উদ্ধার ২৭৩, দশ দালাল আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ২২:২৭

শেয়ার

শেয়ার

সমুদ্র পথে বিদেশে গমনকালে নারী-শিশুসহ উদ্ধার ২৭৩, দশ দালাল আটক
সমুদ্র পথে বিদেশে গমনকালে নারী-শিশুসহ উদ্ধার ২৭৩, দশ দালাল আটক

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোটে থাকা ১০ জন দালালকে আটক করা হয়। 

রোববার (৪ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সব ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

 

Revolution24TV Footer