মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল সহ দেশিয় অস্ত্র নিয়ে আটক-১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৩১

আপডেট: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৪৬

শেয়ার

শেয়ার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল সহ দেশিয় অস্ত্র নিয়ে আটক-১
অষ্টগ্রামে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ১৯টি দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৯টি দেশিয় অস্ত্রসহ খোরশেদ খাঁ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ খাঁ অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় খোরশেদ খানের বসত ঘরের বাথরুম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১৯টি দেশিয় অস্ত্রসহ খোরশেদ খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

Revolution24TV Footer