মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

দুই উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও দোকানে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

শেয়ার

দুই উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও দোকানে আগুন
দুই উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও দোকানে আগুন

ঝালকাঠির রাজাপুর ও সদর উপজেলায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় এবং দুই কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে রাজাপুরের সাতুরিয়া এবং সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেসাইনখান এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান অভিযোগ করেছেন যে, নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

ঝালকাঠি-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ড. ফয়জুল হক দাবি করেন, নির্বাচনের শেষ মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই বিএনপির প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তার মতে, ভোটারদের শঙ্কিত করে নির্বাচনের পরিবেশ নষ্ট করাই এর মূল উদ্দেশ্য।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

Revolution24TV Footer