মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দিলেন মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩২

শেয়ার

শেয়ার

ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দিলেন মা
ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দিলেন মা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। প্রসূতি মা ও নবজাতক কন্যা শিশু দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন। 

উপস্থিত নারী ভোটাররা তাকে ঐ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে আম্বিয়া খাতুন এক ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। এ খবরে উপস্থিত ভোটাররা আনন্দ-উল্লাস প্রকাশ করেন এবং এ খবর এক অভূতপূর্ব ঘটনা হিসাবে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।

 

Revolution24TV Footer