মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৩৩

শেয়ার

শেয়ার

ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের বরণে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহীদ মিনারে প্রবেশের প্রতিটি সড়কে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শিল্পীর রং তুলিতে সাজানো হয়েছে শহীদ মিনারের আশেপাশের সবগুলো সড়ক। দেখে মনে হয়, নতুন রূপে সেজেছে শহীদ মিনার।

এদিকে, দুপুরের পর থেকে শহীদ মিনারের এ নতুন রূপ দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর আশ-পাশের বাসিন্দারা। সন্ধ্যা সাতটার পরে ধীরে ধীরে উৎসুক মানুষদের সরিয়ে দেওয়া হয়।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল শনিবার। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এ দিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

Revolution24TV Footer