মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

যে উপায়ে হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেওয়া হাত নিয়ে পরীক্ষা দিলেন সেই বিথী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৭:৫৪

শেয়ার

শেয়ার

যে উপায়ে হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেওয়া হাত নিয়ে পরীক্ষা দিলেন সেই বিথী
যে উপায়ে হাতুড়ি দিয়ে ভেঙ্গে দেওয়া হাত নিয়ে পরীক্ষা দিলেন সেই বিথী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো চাচার দ্বারা হামলার শিকার হয়েছেন বিথী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী। হাতুড়ি দিয়ে হামলায় তার ডান হাত গুরুতর জখম ও ভেঙে যাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারে নি। বিষয়টি দৃষ্টিগোচর হলে প্রশাসনের বিশেষ উদ্যোগে তিনি শেষ পর্যন্ত  পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন। তবে যেহেতু তার ডান হাত ভেঙে গেছে তাই একজন শ্রুতিলেখকের সাহায্যে পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন বিথী।

বিথী স্থানীয় তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং মো. বাদল হাওলাদারের মেয়ে।

বিষয়টি জানাজানি হলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার দ্রুত পদক্ষেপ নেন। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহিদুল ইসলামের কাছে বিশেষ আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের সহায়তায় অংশ নেন বিথী। শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পেরে বিথী ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইউএনও আকলিমা আক্তার জানান, বিথীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যাতে তার শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Revolution24TV Footer