রাজশাহীতে আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। এ লক্ষ্যে আগামী ১০ মে থেকে পর্যায়ক্রমে ১৩ দিন নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৫ মে) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সন্নিকটে থাকা গাছের ডালপালা কাটা ও কারিগরি সংস্কারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সময়সূচি ও এলাকা
নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারগুলোর অধীনে বিদ্যুৎ থাকবে না। সময়সূচি অনুযায়ী এলাকাগুলো হলো:
১০ মে (রোববার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া ও পশ্চিমপাড়া।
১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল ও বুধপাড়া।
আরও পড়ুন:







