সর্বশেষ
লেবাননে নিহত দিপালী আক্তারের দাফন সম্পন্ন
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজারের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোল্লার ডাংগি গ্রামের নিজ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দিপালীর মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে এই পরিবারের যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:







