মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৯:৫৬

আপডেট: ৮ মে, ২০২৬ ১৯:৫৭

শেয়ার

শেয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এসময় মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।

মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেন। একপর্যায়ে বের হওয়ার সময় তার অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন।

আল-আমিন নামে একজন মুসল্লি গণমাধ্যমকে বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।’

নারায়ণঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, ‘মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা সাথে সাথে আমাদের দায়িত্বশীলদের মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেছি। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেব। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’

Revolution24TV Footer