মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

জামালপুরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

শেয়ার

জামালপুরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১
জামালপুরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দুর্গা বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল খালেক ওই বাগানবাড়ির নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (৯ মে) দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকার ওই বাগানবাড়িতে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু। এ সময় বাগানবাড়ির নৈশপ্রহরী আবদুল খালেক শিশুটিকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং আশপাশের লোকজন এগিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতেই দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে আটক করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আবদুল খালেককে রাতেই আটক করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাঁকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
 
Revolution24TV Footer