মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কোরবানির পশুর হাটে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৩:১৪

শেয়ার

শেয়ার

কোরবানির পশুর হাটে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে!
কোরবানির পশুর হাটে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে!

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নানা চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’এর সঙ্গে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে, এর চুল তো একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর থেকেই নামটা ছড়িয়ে পড়ে।

খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যাও করা হয়।

Revolution24TV Footer