মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কুমিল্লায় দু'টি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৭:০৩

শেয়ার

শেয়ার

কুমিল্লায় দু'টি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় দু'টি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ইটভাটা দুটির চিমনি ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 'এইচ বি এসি ব্রিকস' এবং 'একতা ব্রিকস' নামক ইটভাটা দুটিকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ বৈধ কাগজপত্র ও লাইসেন্স সংগ্রহ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

Revolution24TV Footer