মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বায়েজিদে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সাত দিনের লড়াই শেষে শিশু রেশমার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১২:৪৭

শেয়ার

শেয়ার

বায়েজিদে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে

সাত দিনের লড়াই শেষে শিশু রেশমার মৃত্যু
বায়েজিদে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সাত দিনের লড়াই শেষে শিশু রেশমার মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত ১২ বছরের শিশু রেশমা আকতার সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রেশমার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তার দেহে অস্ত্রোপচার করতে পারেননি। ফলে তার শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শিশুটি ‘ব্রেন ডেড’ অবস্থায় ছিল।

গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিহারী কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে একদল দুর্বৃত্ত। সেই হামলায় রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় শিশু রেশমা আকতারের চোখে গুলি লাগলে সে গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Revolution24TV Footer