মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে লড়বেন না কোনো আইনজীবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৩:৪৬

শেয়ার

শেয়ার

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে লড়বেন না কোনো আইনজীবী
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে লড়বেন না কোনো আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।


আজ শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের কোনো বিজ্ঞ আইনজীবী এই হত্যা মামলার আসামির পক্ষে আদালতে লড়বেন না।


গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ওই ফ্ল্যাটের বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে রামিসা তার বাসা থেকে বের হওয়ার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। অভিযোগ অনুযায়ী, সেখানেই তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরবর্তীতে মরদেহ গোপন করার চেষ্টা চালানো হয়।
হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটকে রাখলেও অভিযুক্ত সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

Revolution24TV Footer