মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সেই ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৯:৩৯

শেয়ার

শেয়ার

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সেই ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, নেপথ্যে কী?
প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ সেই ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। ধারণা করা হচ্ছে, প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর তারা আর বাড়ি ফেরেনি।

সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘কিছুক্ষণ আগে চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এর আগে তারা ঢাকায় গিয়েছিল। ধারণা করা হচ্ছে, একটি মানব পাচারচক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

Revolution24TV Footer