ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোপুরি সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি।
শুক্রবার (৮ মে) সকাল ৮টায় সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
এর আগে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে ফায়ার্ড হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টা খানেক পর থেকে পুরোদমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাংক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ থেকে চলছে ক্রুড খালাসের কাজ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে।
আরও পড়ুন:







