মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিনা খরচে বাংলাদেশ–জার্মান কারিগরি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৪:১২

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ১৫:০২

শেয়ার

শেয়ার

বিনা খরচে বাংলাদেশ–জার্মান কারিগরি প্রশিক্ষণের সুযোগ
বাংলাদেশ–জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণছবি: সংগৃহীত

বাংলাদেশ–জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে পাঁচটি কোর্সে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ২৪ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রশিক্ষণ কোর্সটি বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার, অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট)–এর তত্ত্বাবধানে করানো হবে। এই কোর্সটিতে সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

*শিক্ষাগত যোগ্যতা

প্রথম তিনটি কোর্সের যোগ্যতা লাগবে—অষ্টম শ্রেণি, নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী এবং পরের দুটি কোর্সের যোগ্যতা লাগবে—এসএসসি পাস, শুধু নারী প্রশিক্ষণার্থী।

*প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা

১. কোর্সের মেয়াদ তিন মাস। ৩৬০ ঘণ্টা।

১. প্রতিটি কোর্সে আসনসংখ্যা: ২৪টি করে।

৩. প্রশিক্ষণার্থীরা অ্যাসেট প্রকল্পের নিয়ম অনুযায়ী সব সুবিধা ও ভাতা পাবেন।

কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বল্পমেয়াদি কোর্স

১. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম)।

২. টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং।

৩. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং।

৪. কম্পিউটার অপারেশন।

৫. ক্যাড অপারেশন।

আবেদন করতে যা লাগবে

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে

১. প্রার্থীর তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

আবেদনের বিস্তারিত তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই ২০২৫, বিকেল চারটা পর্যন্ত (নিজ নিজ ট্রেডে)।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৮ জুলাই ২০২৫, লটারি বা সাক্ষাত্কার (নিজ নিজ ট্রেডে সকাল ৯টায়)।

৩. ফলাফল প্রকাশ ও ভর্তির তারিখ: ২৯ জুলাই ২০২৫ (নিজ নিজ ট্রেডে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

৪. অপেক্ষমাণ তালিকা: ৩০ জুলাই ২০২৫ (নিজ নিজ ট্রেডে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

৫. ক্লাস শুরুর তারিখ: ৩ আগস্ট ২০২৫।

আরও পড়ুন:

Revolution24TV Footer