মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আচরণবিধি ভঙ্গ হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন: এস এম ফরহাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২৯

শেয়ার

শেয়ার

আচরণবিধি ভঙ্গ হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন: এস এম ফরহাদ
আচরণবিধি ভঙ্গ হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন: এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

অন্যদিকে, নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সাদিক বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে অনেক বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য।

আরও পড়ুন:

Revolution24TV Footer