মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি, রেকর্ড পাঠাতে হবে বোর্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ২২:৫৭

শেয়ার

শেয়ার

এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি, রেকর্ড পাঠাতে হবে বোর্ডে
এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি, রেকর্ড পাঠাতে হবে বোর্ডে

 চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়মিত ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে গ্রহণের স্বার্থে প্রতিটি কেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। শুধুমাত্র ক্যামেরা স্থাপন করলেই হবে না, সিসিটিভিতে ধারণ করা সব রেকর্ড প্রতি ৭ দিন পরপর ই-মেইলের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এবং পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected] ও [email protected]) এই ফুটেজ পাঠাতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ বন্ধ করতেই এই ডিজিটাল নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড এই বিষয়টি 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্রকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই ভিডিও রেকর্ডগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:

Revolution24TV Footer