মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২০:২৯

আপডেট: ৪ জুলাই, ২০২৬ ২০:৩০

শেয়ার

শেয়ার

শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর
শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর

রুটিন দেখতে ভুল করায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না শাহনাজ পারভিন নামের এক কলেজ ছাত্রীর। শনিবার (০৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহনাজ পারভিন উপজেলার দেবিনগর ইউনিয়নের দিয়াড় কলেজের শিক্ষার্থী। 

Colleges& Universities

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ছিল এইচএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা। কিন্তু রুটিন বুঝতে না পারায় শাহনাজ যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান, তখন পরীক্ষা শেষ হতে আর মাত্র আধঘণ্টা বাকি ছিল। ফলে নিয়মের কারণে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আর ভেতরে ঢুকতে দেয়নি।

শাহনাজ পারভিন বলেন, শনিবার যে পরীক্ষা হতে পারে, এটা আমি ভাবতেই পারিনি। অনেক দিন ধরে শনিবারে স্কুল-কলেজ বন্ধ থাকে, কোনো পরীক্ষাও হয় না। তাই রুটিনটা ভালো করে খেয়াল করা হয়নি। যখন জানতে পারি, পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই কেন্দ্রে আসি। কিন্তু স্যারেরা আমাকে আর পরীক্ষা দিতে দিলেন না। আমি কর্তৃপক্ষের কাছে একটি সুযোগ চাই।

দিয়াড় কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, ‘অনেক দিন পর এবার শনিবারে পরীক্ষা পড়েছে। হঠাৎ এমন হওয়ায় মেয়েটা হয়তো দিনটির কথা ভুলে গিয়েছিল। আমি খবর পেয়েই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে অনুরোধ করেছিলাম। কিন্তু ওনারা জানালেন, সরকারি নিয়মের বাইরে গিয়ে কিছু করার উপায় নেই।’

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে দিয়াড় কলেজের অধ্যক্ষ আমাকে ফোনে বিষয়টি জানান। কিন্তু সরকারি নিয়ম ভেঙে এত দেরিতে কারও পরীক্ষা নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আমি ওনাদের বলেছি, ওনারা যদি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ কোনো অনুমতি এনে দিতে পারেন, তবেই পরীক্ষা নেওয়া যাবে।

 

আরও পড়ুন:

Revolution24TV Footer