ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।
রোববার (০৫ জুলাই) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় জানানো হয়, বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় আরও বলা হয়, বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় অধ্যাপক ফজলুল হকের অসামান্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আরও পড়ুন:







