মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৪:০৯

আপডেট: ৪ জুলাই, ২০২৫ ০৯:০৩

শেয়ার

শেয়ার

মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী

দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম।

তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, ‘গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিন সেটা নিয়ে কারো সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেনো উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেবো না।’

শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।

মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের। সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, ‘প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকবো।’

দেবের কথায়, ‘২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে।’

Revolution24TV Footer