মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৩:২২

শেয়ার

শেয়ার

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, কিন্তু কেন?
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, কিন্তু কেন?

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। বিতর্কিত এ সিনেমার সেন্সর বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

 

দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক ও পরে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছিল এটি।


সেন্সরবোর্ডের অনুমতিতে আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা ছিল সিনেমাটির। কিন্তু অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমা মুক্তির সেন্সর সাময়িকভাবে বাতিল করেছে বোর্ড।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমটিার সার্টিফিকেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।’

নাটক বা টেলিফিল্মের পরিবর্তে এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন মৌসুমীও।

এছাড়া পরিচালক হাসান জাহাঙ্গীর সংবাদ মাধ্যমে বলেন, ‘এই বিষয়ে আমি কোনো চিঠি এখনো পাইনি। সেন্সর স্থগিতের চিঠি পেলে কথা বলতে পারব। এমনকিছু হলে আমি হাইকোর্টে রিট করবো। যতদূর যাওয়া যায়, যাব। এত সহজেই একটা সিনেমার সেন্সর বাতিল করা খুব অন্যায়।'
পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, জেবা জান্নাতসহ অনেক তারকারা। 
 
Revolution24TV Footer