মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২৩:১৮

শেয়ার

শেয়ার

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পিয়ান সরকার ও তার স্বামী নির্মাতা রাজা চন্দের ঘরে নতুন সদস্য আসতে যাচ্ছে। শুক্রবার (৩ জুলাই) ছিল পরিচালকের জন্মদিন।

এই বিশেষ দিনটিকেই জীবনের সবচেয়ে বড় সুখবরটি ভাগ করে নেওয়ার জন্য বেছে নিলেন তারকা দম্পতি। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিয়ের ৮ বছর পর প্রথমবার মা-বাবার হতে চলেছেন তারকা দম্পতি। আপাতত জীবনের এই সুন্দর অধ্যায়ের অপেক্ষায় দিন গুনছেন রাজা-পিয়ান।
এতদিন অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই খুশির খবরটি আগলে রেখেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ মহল ছাড়া টলিপাড়ার প্রায় কেউই বিষয়টি টের পাননি।

তবে রাজার জন্মদিনের শুভ লগ্নে আর আনন্দ লুকিয়ে রাখতে চাইলেন না হবু মা।

সূত্রের খবর, অভিনেত্রী পিয়ান ৬ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে পিয়ানের এখন বিশ্রামে থাকার সময়। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে নিয়ম মেনে দিন কাটছে তার। আপাতত নতুন কোনও কাজও হাতে নেননি অভিনেত্রী। 

অন্যদিকে, কাজের সূত্রে রাজাকে কলকাতা এবং মুম্বাই যাতায়াত করতে হচ্ছে। তবে সব ব্যস্ততার মাঝেও পিয়ানের বিশেষ যত্ন নিতে কোনও কমতি রাখছেন না তিনি।

এদিকে স্বামীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান পিয়ান। সেখানেই স্পষ্ট করে দেন, মা হতে চলেছেন তিনি। ছবিতে সুস্পষ্ট তার বেবি বাম্প। রাজার উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি।’

কলকাতার বাড়িতেই পরিবারের আদর ও যত্নে দিন কাটছে পিয়ানের। প্রতি বছর রাজার জন্মদিন নানা আয়োজনে কাটলেও, এবারের জন্মদিনটি যে তাদের দুজনের জীবনের সবচেয়ে আলাদা এবং সেরা, তা বলাই যায়।

রাজা ও পিয়ানের এই নতুন পথচলার সুখবরটি সামনে আসতেই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

Revolution24TV Footer