মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

কিশোরগঞ্জে মেডিকেল কলেজ ল্যাব থেকে মাইক্রোটোম মেশিন চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৪:২১

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ১৫:৩০

শেয়ার

শেয়ার

কিশোরগঞ্জে মেডিকেল কলেজ ল্যাব থেকে মাইক্রোটোম মেশিন চুরি
কিশোরগঞ্জে মেডিকেল কলেজ ল্যাব থেকে মাইক্রোটোম মেশিন চুরি

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ল্যাব থেকে একটি আধুনিক মাইক্রোটম মেশিন চুরি হয়েছে।

সম্প্রতি অডিট টিমের পরিদর্শনে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে ৷ কে বা কারা এই যন্ত্রটি সরিয়ে ফেলেছে, তা নিয়ে চলছে কানাঘুষা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কার আন্দোলনের মুখপাত্র আশরাফ আলী সোহান বলেন, হাসপাতালটি চালু হওয়ার পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র অনৈতিক সুবিধা নেওয়ার জন্য, প্রয়োজনের বাইরে অনেক যন্ত্রপাতি কিনেছিল। 
যন্ত্রের মান খারাপ থাকায় তৎকালীন স্টোরকিপারও সেগুলো বুঝে নেয়নি। এখন মেশিন উধাও হওয়ায় এই ঘটনায় স্পষ্ট দুর্নীতি রয়েছে বলে ধারণা তার । এই ঘটনার পিছনে যাদের হাত রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। 

বর্তমান ল্যাব ইনচার্জ তানভীর আহমেদ দাবি করেন, আমি দায়িত্ব নেওয়ার সময় যে যন্ত্রগুলো বুঝে পেয়েছি, সেগুলোই এখন ল্যাবে আছে। মাইক্রোটম মেশিনটি আমার কাছে বুঝিয়ে দেওয়া হয়নি।

তবে বায়োমেডিকেল টেকনিশিয়ান মো. আমান উল্লাহ জানান, মেশিনটা আমি নিজেই বাক্স থেকে বের করে ল্যাবে রেখেছিলাম। এখন সেটা নেই, এটা রহস্যজনক। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখা হোক।

এখন প্রশ্ন হচ্ছে, যদি মেশিন বুঝিয়ে দেওয়া না হয়ে থাকে, তাহলে সেটি ল্যাবে গেল কীভাবে?

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, অডিট টিমের তথ্য মতে, একটি মাইক্রোটম মেশিন থাকার কথা থাকলেও এখন সেটি পাওয়া যাচ্ছে না এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি  জানিয়েছেন৷ 
তিনি আরও বলেন, প্রয়োজনের বাইরে যন্ত্রপাতি কেনা হয়ে থাকলে সে বিষয়েও অডিট টিম আলাদা প্রতিবেদন দাখিল করবেন৷

Revolution24TV Footer