মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

প্রথম বাংলাদেশি হিসেবে স্পাইন ফেলোশিপ স্বীকৃতি পেলেন ডা. শরীফ আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৪:২৬

আপডেট: ২ মে, ২০২৬ ১৪:২৭

শেয়ার

শেয়ার

প্রথম বাংলাদেশি হিসেবে স্পাইন ফেলোশিপ স্বীকৃতি পেলেন ডা. শরীফ আহমেদ
প্রথম বাংলাদেশি হিসেবে স্পাইন ফেলোশিপ স্বীকৃতি পেলেন ডা. শরীফ আহমেদ

বাংলাদেশের স্পাইন সার্জারি জগতে ইতিহাস গড়লেন ডা. শরীফ আহমেদ জুনায়েদ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-এর স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। শরীফ আহমেদ প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস) কর্তৃক প্রদত্ত '২০২৬ রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ' -এ। এই ফেলোশিপ মেরুদণ্ডের বক্রতা (স্কোলিওসিস) চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত।

এসআরএস বিশ্বের শীর্ষ পেশাজীবী সংগঠন, যা শুধু স্কোলিওসিস ও জটিল মেরুদণ্ডের বক্রতাজনিত রোগ নিয়ে কাজ করে। রবার্ট বি. উইন্টার ফেলোশিপ স্বল্পোন্নত দেশের প্রতিশ্রুতিশীল সার্জনদের বিশ্বমানের কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেয়। ডা. জোনায়েদ ৪-৬ সপ্তাহের এই ফেলোশিপে অংশ নেবেন, এসআরএস সর্বোচ্চ ১২,০০০ মার্কিন ডলার ভ্রমণ, আবাসন ও খাবার বাবদ ব্যয় বহন করবে।

ডা. জোনায়েদ তাঁর আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান- প্রফেসর লরেন্স লেঙ্কে (যুক্তরাষ্ট্র), প্রফেসর স্টিফেন লুইস (কানাডা), প্রফেসর কুনিয়োশি আবুমি (জাপান), প্রফেসর রাজশেখরন (ভারত), প্রফেসর কে. ভি. মেনন (ভারত) ও প্রফেসর শাহ আলম (বাংলাদেশ)। তিনি এই ফেলোশিপ উৎসর্গ করেছেন প্রতিটি স্কোলিওসিস রোগী, তাঁর পরিবার ও নিটোরের সহকর্মীদের প্রতি।

নিটোর দেশের বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল। ডা. জুনায়েদের নেতৃত্বাধীন টিম সীমিত যন্ত্রপাতি ও বিপুল রোগীচাপের মধ্যেও নিয়মিত অত্যন্ত জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে আসছেন। ডা. জুনায়েদ ব্যক্তি, দাতব্য সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় ক্ষেত্রগুলো হলো: অসহায় রোগীদের অস্ত্রোপচারের খরচ বহন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং একটি ডেডিকেটেড স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা। প্রেস বিজ্ঞপ্তি 

 
 
Revolution24TV Footer