মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আরো ১৭ শিশুর প্রাণ গেল, হামে মৃত্যু ছাড়াল ৩০০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৪:৪৭

শেয়ার

শেয়ার

আরো ১৭ শিশুর প্রাণ গেল, হামে মৃত্যু ছাড়াল ৩০০
আরো ১৭ শিশুর প্রাণ গেল, হামে মৃত্যু ছাড়াল ৩০০

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৫২ জন এবং হামের লক্ষণ নিয়ে ২৫৯ জনের মৃত্যু হল।

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে হামে মৃত্যু হয়েছে দুইজনের; বাকি ১৫ জনের শরীরে হামের উপসর্গ ছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৫২ জন এবং হামের লক্ষণ নিয়ে ২৫৯ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকালে ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৩০২ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ১৫৪ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ৪১ হাজার ৭৯৩ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের শরীরে।

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।

Revolution24TV Footer