মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৭:১৬

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫ ১৯:০০

শেয়ার

শেয়ার

গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু
গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সোমবার মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আজ মিসরে আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রধানমন্ত্রী ট্রাম্পের আমন্ত্রণের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ছুটির শুরুর আগ মুহূর্তের কারণে তিনি সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে আজ সকালে হোয়াইট হাউস এবং মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকবেন।

Revolution24TV Footer