ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে যেভাবে বন্দি করা হয়, তাতে অবাক হয়েছে পুরো বিশ্ব।
তবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করার পরিকল্পনা চলছিল বহু মাস ধরেই। ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ অভিযানের অংশ হিসাবে পাঁচ মাস ধরেই মাদুরোকে চোখে চোখে রাখেন মার্কিন গোয়েন্দারা।
তাকে বন্দির লক্ষ্যে গত আগস্টেই গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি গোপন দল প্রবেশ করে ভেনিজুয়েলায়। মাদুরোর চলাফেরা থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করেন তারা।
এরই মধ্যে আবার মাদুরোর ঘরেই ঘাপটি মেরে বসে ছিলেন এক ‘গাদ্দার’। মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত তথ্য পাচার করছিলেন সিআইএ-এর কাছে। ফলে মাদুরো কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কী করছেন-এসব সম্পর্কে আগে থেকেই অবগত ছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়েছে মূলত এই বিশ্বাসঘাতকের কারণেই। খবর নিউইয়র্ক টাইমস, সিএনএনের।
প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ ও এফবিআই। বহু মাস ধরেই অভিযানের পরিকল্পনা চলছিল এবং এর অংশ হিসাবে বারবার মহড়া দেওয়া হয়।
আরও পড়ুন:






-6a4a63b0a2950.jpg)
-6a4a7e54a0e09.jpg)