মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বাংলাদেশের আকাশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩১

শেয়ার

শেয়ার

বাংলাদেশের আকাশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ
বাংলাদেশের আকাশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

মুসলমানদের পবিত্র মাস রমজান। এই মাসে সকল ধর্মপ্রাণ মুসলিম মহান আল্লাহর নৈকট্য লাভে ইবাদত করে থাকেন। পবিত্র মাস রমজানের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ধারণা দিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সূর্যাস্তের পর রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে রোববার (দেওয়া এক বিবৃতিতে আইএসি জানায়, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠনপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও সেদিন তা দৃশ্যমান হবে না। সংস্থাটির মতে, ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর প্রায় এক মিনিটের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ সিয়াম বা রোজা পালিত হয় পবিত্র রমজান মাসে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের ইন্দ্রিয় সংযম পালনকে সিয়াম বলা হয়। এ মাসজুড়ে মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রোজা পালন করেন।

রমজানের ২৯ বা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্য দিয়ে এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি ঘটে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর পবিত্র রমজান শুরু হয়। সে হিসেবে আইএসির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে আগামী ২০ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Revolution24TV Footer