মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

মিশরে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৫৯

শেয়ার

শেয়ার

মিশরে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮
মিশরে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মধ্যে এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জজিরা ও মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণাঞ্চলীয় অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি বিশাল ট্রাকের মাঝে পড়ে একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে দীর্ঘ সময় বেগ পেতে হয় উদ্ধারকারীদের।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত পিকআপটি উপকূলীয় পোর্ট সাইদ এলাকার মাছের খামারে কাজ করতে যাওয়া স্থানীয় জেলে ও শ্রমিকদের নিয়ে যাচ্ছিল।

এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত ও আহতদের স্বজনদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

Revolution24TV Footer