মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ০৪:৪৮

শেয়ার

শেয়ার

ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ
ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ

ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল বলে জানানো হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি সর্বশেষ রাডারে ধরা পড়ে রাত ৭টা ৪২ মিনিটে। এরপর থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিকে খুঁজে বের করতে ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসইউ-৩০ এমকেআই হলো রাশিয়ায় তৈরি একটি উন্নত যুদ্ধবিমান, যা মূলত ১৯৮০-এর দশকের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি বিশেষ সংস্করণ। ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে এই যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে একাধিক স্কোয়াড্রন এই বিমান পরিচালনা করছে।

রাশিয়ায় নির্মিত এই যুদ্ধবিমান প্রথম ১৯৯৭ সালে ভারতে আসে। পরে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড দেশে বসেই এই বিমানের উৎপাদন শুরু করে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৫০টিরও বেশি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

Revolution24TV Footer