মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বৃহত্তম বোমাবর্ষণের মার্কিন হুমকির পরই ভূমিকম্প, কী ঘটাতে যাচ্ছে ইরান?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

শেয়ার

বৃহত্তম বোমাবর্ষণের মার্কিন হুমকির পরই ভূমিকম্প, কী ঘটাতে যাচ্ছে ইরান?
বৃহত্তম বোমাবর্ষণের মার্কিন হুমকির পরই ভূমিকম্প, কী ঘটাতে যাচ্ছে ইরান?

আজ শনিবার রাতেই ইরানে সর্বকালের বড় বোমাবর্ষণ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। যা প্রকাশিত হয়েছে আজ।

তার এই সাক্ষাৎকারের পর কিছুক্ষণ আগে ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

এই ভূমিকম্পের পর আতঙ্ক তৈরি হয়েছে। তবে কি ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে ইরান?

এই কম্পন কি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণ ঠেকাতে পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে ইরান? এমনই প্রশ্ন বিশেষজ্ঞ মহলে।

এর আগে ০৩ মার্চ সকালে ইরানে অনুভূত হয় ভূকম্পন। আমেরিকা জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। এই ভূমিকম্পের পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছিলেন, ইরানের ভূমিকম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোকে আতঙ্কে ফেলেছে।

Revolution24TV Footer