মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১৯:২৩

শেয়ার

শেয়ার

প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র
প্রস্তাব নাকচ করে ইরানের হুমকি, করণীয় ভেবে পাচ্ছে না যুক্তরাষ্ট্র

ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে আইআরজিসি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে যাওয়া কথা মিথ্যা। তাদের দাবি, এখন তারা আগের চেয়ে বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘২০ গুণ বেশি কঠোর আঘাত’ হানবে। তবে এর কয়েক ঘণ্টা আগেই তিনি বলেছিলেন, চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ইরানের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় একজন নিহত হয়েছেন এবং মধ্য ইসরায়েলে আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Revolution24TV Footer