মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

‘যুদ্ধের ময়দানে হেরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১৬:১৪

শেয়ার

শেয়ার

‘যুদ্ধের ময়দানে হেরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’
‘যুদ্ধের ময়দানে হেরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’

বিশ্ব কুদস দিবস উদযাপনে গঠিত ইরানের কেন্দ্রীয় কমিটির প্রধান  রামাজান শরিফ বলেছেন, ‘কুদস দিবসের মিছিলের একটি খুবই স্পষ্ট ও পরিষ্কার বার্তা রয়েছে, আর তা হলো- আমেরিকা ও ইহুদিবাদীরা ইরানের জনগণকে চিনতে পারেনি।’

পার্সটুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব কুদস দিবসের কেন্দ্রীয় কমিটির প্রধানএই দিবসের মিছিল থেকে বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কুদস দিবসে আমাদের জাতির অংশগ্রহণের একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে এবং এটি ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক প্রেরণার পাশাপাশি একটি দায়িত্ব পালনের বিষয় হিসেবে বিবেচিত হয়।

তিনি বলেন, আরোপিত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা খুব বিরূপ আবহাওয়ার মধ্যেও দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন শহরে জনগণের উপস্থিতি প্রত্যক্ষ করছি।

রামাজান শরিফ বলেন, সাধারণত শত্রুর কৌশল হলো স্বল্পমেয়াদি সংঘর্ষের মাধ্যমে নিজেদের জন্য চূড়ান্ত ফলাফল ও বিজয় অর্জন করা। কিন্তু স্বাভাবিকভাবেই যখন তারা যুদ্ধের ময়দানে হেরে যায়, তখন তাদের সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নতুনভাবে ভাবতে হয়।

তিনি জোর দিয়ে বলেন, কুদস দিবসের মিছিলের বার্তা খুবই স্পষ্ট- আর তা হলো মার্কিনী ও ইহুদিবাদীরা ইরানের জনগণকে ঠিকভাবে উপলব্ধি করতে পারেনি।

Revolution24TV Footer