মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে পারবে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ০১:০৮

শেয়ার

শেয়ার

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে পারবে না: ট্রাম্প
হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে পারবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘হরমুজ প্রণালির অবরোধের কারণে যারা জ্বালানি পাচ্ছে না, এমন দেশগুলো—‘যেমন যুক্তরাজ্য’—তাদের উচিত সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া এবং যা দরকার নিয়ে নেওয়া।’’

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লিখেছেন, ‘‘দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই করা শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না—যেমন আপনারা আমাদের জন্য ছিলেন না। ...যারা ইরানকে শিরশ্ছেদ করার অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে”।

পোস্টে আরও বলা হয়েছে, “ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ।’’

পোস্টটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে, “নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!”

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Revolution24TV Footer