মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

পাকিস্তানের এই উদ্যোগ সমগ্র মুসলিম বিশ্বের জন্য গৌরবের: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০০:৪৭

শেয়ার

শেয়ার

পাকিস্তানের এই উদ্যোগ সমগ্র মুসলিম বিশ্বের জন্য গৌরবের: শেহবাজ শরিফ
পাকিস্তানের এই উদ্যোগ সমগ্র মুসলিম বিশ্বের জন্য গৌরবের: শেহবাজ শরিফ

পাকিস্তান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা আয়োজন করাকে ‘সমগ্র মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরান যুদ্ধ নিরসনে এ আলোচনার আয়োজন করেছে পাকিস্তান। 

তিনি বলেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার আয়োজন করা “শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্যই একটি গর্বের মুহূর্ত”।

দেশের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, যেসব পক্ষ আগে যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের মুখোমুখি ছিল, তারা এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের কূটনৈতিক উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।

সূত্র: আল জাজিরা

Revolution24TV Footer