শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘তারা একই কক্ষে বসে আলোচনা করছেন নাকি আলাদা কক্ষে—তা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে আলোচনা শুরু হয়েছে এবং ভালোভাবেই এগোচ্ছে।’ খবর এপি নিউজের।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচকদের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, এই প্রতিনিধিদল দেশের স্বার্থ রক্ষায় ‘সাহসিকতার সঙ্গে আলোচনা’ করবে।
পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, যেকোনো পরিস্থিতিতেই জনগণের সেবায় সরকারের কাজ এক মুহূর্তের জন্যও বন্ধ হবে না।
আরও পড়ুন:






-6a4a63b0a2950.jpg)
-6a4a7e54a0e09.jpg)