মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ভোটের ফল প্রকাশের পরদিনই পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ২১:০০

শেয়ার

শেয়ার

ভোটের ফল প্রকাশের পরদিনই পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা
ভোটের ফল প্রকাশের পরদিনই পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

ভোট শেষ হলেও ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বীরভূমে জেলায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এবার ভোট-পরবর্তী সহিংসতায় নানুরের এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির নাম আবির শেখ। তিনি স্থানীয়ভাবে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের অভিযোগ, আজ মঙ্গলবার (৫ মে) আবির শেখ একা রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকে দেয়। এরপর তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরিবারের দাবি, হামলাকারীরা রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির আশ্রিত দুষ্কৃতী।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে বলে জানা গেছে।

Revolution24TV Footer