মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

শেয়ার

বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ
বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যজুড়ে যখন বিজয়োৎসবের আবহ, ঠিক সেই সময়ই আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।  বেশ কিছু অপরাধ ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেরুয়া শিবিরের জয়ের উচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় মিছিল, আবির-গুলাল ও ঢাকের তালে উদযাপনের ছবি সামনে আসছে। তবে এই উচ্ছ্বাসের মধ্যেই কিছু ক্ষেত্রে বুলডোজার বা জেসিবি নিয়ে মিছিল করার প্রবণতা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। 

এই প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, বিজয় মিছিলে কোনোভাবেই জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করা হলে শুধু মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশের পক্ষে স্পষ্ট করে বলা হয়েছে, উৎসব পালন করা যাবে, তবে তা হতে হবে সম্পূর্ণ আইন মেনে এবং নিরাপত্তা বজায় রেখে। ভারী যন্ত্রপাতি নিয়ে রাস্তায় নামা যে কোনো সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে—এই যুক্তিতেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। 

ইতোমধ্যে শহরজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কমিশনার জানান, অনুমতি ছাড়া কোনও মিছিল বা শোভাযাত্রা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা আটকানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে জেসিবি মালিকদেরও সতর্ক করা হয়েছে এ ধরনের মিছিলে যন্ত্র ভাড়ায় দিলে তা বাজেয়াপ্ত করা হতে পারে এবং পরবর্তী আইনি পদক্ষেপও শুরু হবে।নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনাকেও গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে একাধিক ঘটনায় প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।

Revolution24TV Footer