মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে, অপারেশন ফক্সিওসের রুটিনে ফিরেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৩:৪৯

শেয়ার

শেয়ার

অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে, অপারেশন ফক্সিওসের রুটিনে ফিরেছে যুক্তরাষ্ট্র
অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে, অপারেশন ফক্সিওসের রুটিনে ফিরেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমে অ্যাক্সিওসে প্রতিবেদন প্রকাশের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে 'অপারেশন ট্রাস্ট মি ব্রো' বা 'আমাকে বিশ্বাস করো ভাই অভিযান' ব্যর্থ হয়েছে, এখন অপারেশন ফক্সিওস বা ভুয়া অভিযানের রুটিনে ফিরেছে বলে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

গালিবাফ অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, এখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতার ভুয়া খবর ছড়ানো হয়েছিলো। তার মতে, এটি হোয়াইট হাউস থেকে আসা ভুয়া খবর প্রচারের অন্যতম প্রধান উৎস, এবং নামটি ইংরেজি শব্দ 'ফক্সিওস' থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মিথ্যা বা ভুয়া। মূলত চলমান উত্তেজনায় ইরানে চালানো অভিযানগুলোয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিহীনতা এবং অপপ্রচারগুলোকে বিদ্রুপ করে এমন কড়া বার্তা দিয়েছেন গালিবাফ।

এর আগে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি মধ্যস্থতায় দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে। এক পাতার ওই সমঝোতা স্মারকে থাকা ১৪ দফার কিছু অংশও প্রকাশ করে তারা।

 
Revolution24TV Footer