মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ইরানের প্রস্তাব মানা ছাড়া ট্রাম্পের কোনো ‘অপশন’ নেই: গালিবফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১০:১৬

শেয়ার

শেয়ার

ইরানের প্রস্তাব মানা ছাড়া ট্রাম্পের কোনো ‘অপশন’ নেই: গালিবফ
ইরানের প্রস্তাব মানা ছাড়া ট্রাম্পের কোনো ‘অপশন’ নেই: গালিবফ

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থবির হয়ে পড়ায় ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তার দেশ বর্তমানে 'যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত'। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের "দাঁতভাঙা জবাব" দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
গালিবফ বলেন, ভুল হিসাব-নিকাশ এবং ভ্রান্ত সিদ্ধান্ত সবসময়ই ভুল ফলাফল বয়ে আনে এবং আমেরিকা যতো দেরি করবে, মার্কিন করদাতাদের ততো বেশি মাশুল দিতে হবে।
তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, চলতি মাসের শুরুতে ইরানের পক্ষ থেকে পেশ করা ১৪ দফা প্রস্তাবে দেশটির জনগণের যেসব অধিকারের কথা বলা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্য যেকোনো পন্থা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তা কেবল ধারাবাহিক পরাজয়ই বয়ে আনবে। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'আমরা সব ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুত এবং তারা বিস্মিত হবে।'
উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গালিবাফ। তবে আমেরিকার প্রতি তুলনামূলক 'নরম' মনোভাব দেখানোর অভিযোগে সম্প্রতি নিজ দেশের কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবশেষ প্রস্তাবকে 'অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান এবং চলমান যুদ্ধবিরতিকে 'ম্যাসিভ লাইফ সাপোর্টে' রয়েছে বলে মন্তব্য করার পরপরই গালিবাফ এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

Revolution24TV Footer