ইরান যেকোনো বিপদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকলেও তাদের মূল মনোযোেগ 'টেকসই শান্তি ও স্বার্থ-ভিত্তিক কূটনীতির' ওপর রয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র। আইএসএনএ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমেহ মোহাজেরানি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে মোহাজেরানি বলেন, "আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে লড়াই করেছি এবং এখনও আলোচনার মাধ্যমে সমাধানের অপেক্ষায় ট্রিগার হাতে নিয়ে আছি।" তিনি আরও জানান যে, ইরানের প্রধান লক্ষ্য হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
শহীদ নেতার আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সম্মান, প্রজ্ঞা ও উপযোগিতা। এই তিনটি মূল নীতি মেনে তাদের কূটনৈতিক বিষয়াদি পরিচালনা করছে। ইরানের বর্তমান অবস্থান যুদ্ধের প্রস্তুতি ও শান্তির
প্রস্তাবের একটি সমন্বিত রূপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:






-6a4a63b0a2950.jpg)
-6a4a7e54a0e09.jpg)