মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

হঠাৎই আইনজীবীর পোশাকে আদালতে হাজির মমতা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৫:৫৬

শেয়ার

শেয়ার

হঠাৎই আইনজীবীর পোশাকে আদালতে হাজির মমতা!
হঠাৎই আইনজীবীর পোশাকে আদালতে হাজির মমতা!

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট-পরবর্তী সহিংসতার একটি মামলায় বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন। আদালতে আইনজীবীর কালো গাউন পরিহিত অবস্থায় তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি জয়লাভ করার পর এই মামলাটি দায়ের করা হয়। টিএমসির জ্যেষ্ঠ নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মী ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও বোমা হামলার মতো সহিংসতার ঘটনা ঘটছে, যার জন্য বিজেপি ও তৃণমূল একে অপরকে দোষারোপ করছে। এর মধ্যে গত ৬ মে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হলে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ঐতিহাসিক পরাজয়ের গ্লানি, তীব্র রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ কোন্দলের মুখোমুখি হচ্ছে তৃণমূল কংগ্রেস।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে উপস্থিতি প্রমাণ করে তিনি এখনও সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন। দলটি আরও জানিয়েছে, মমতা সাহসের সাথে বিজেপির উচ্ছৃঙ্খল আচরণ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

Revolution24TV Footer