গাজায় হামাসের কমান্ডার ইজ আল-দীন আল-হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলায় তিনি প্রাণ হারান বলে দাবি করেছে দেশটি। তবে এ বিষয়ে ফিলিস্তিনি সংগঠন হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তেলআবিব দাবি করেছে, তিনি ২০২৩ সালে ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। গাজা সিটিতে আল-মুতাজ নামের একটি আবাসিক ভবনে প্রথমে দুই দিক থেকে একযোগে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। পরে সেখান থেকে বের হওয়ার সময় একটি গাড়ি লক্ষ্য করেও হামলা চালানো হয়।
তেলআবিবের আরো দাবি, প্রথম হামলায় হাজ্জাজ আহত হওয়ার পর তাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল গাড়িটি। এই হামলায় অন্তত ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন:






-6a4a63b0a2950.jpg)
-6a4a7e54a0e09.jpg)